
উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম গতিশীল করতে সাত সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন ভূঁইয়াকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া এবং সদস্য শামসুল হক, মিজানুর রহমান, মো. শহীদ উল্যা ও মো. আহসান উল্যাহ।
সভায় আহ্বায়ক মাইন উদ্দিন ভূঁইয়া মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সংগঠনকে গতিশীল করতে সকল মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সদস্য সচিব খোরশেদ আলমও দ্রুত মুক্তিযোদ্ধাদের কল্যাণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আপনার মতামত লিখুন :