
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :: সোনািইমুড়ী উপজেলার নাটেশ্বরী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে বড় হাজী বাড়িতে আতীক উল্লাহ ও গিয়াস উদ্দিন নামে দুই ভাইয়ের ওপর পরিকল্পিত হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৬ অক্টোবর ২০২৬, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে বড় হাজী বাড়ির বাসিন্দা দুই ভাইয়ের ওপর ৮ থেকে ১০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
সভা থেকে দুই ভাইয়ের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
প্রতিবাদ সময় বক্তারা বলেন, আজ প্রতিবাদ সভা আনুষ্ঠানিক ভাবে সমাজ থেকে তাদেরকে বয়কট করা হয়েছে সোহাগ সবুজ বাবু আবদুর রহিম আবদুল আহাদ সোলাইমার শাহিনুর রহিমা বেগম হামলার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকবেন।
আপনার মতামত লিখুন :