প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬

সেনবাগে হাবিব উল্ল্যাহ চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হাবিব উল্ল্যাহ চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ৯৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার কেন্দ্র দুটি হলো সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়। এ দুই কেন্দ্রে মোট ৯টি হলরুমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন হাবিব উল্ল্যাহ চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রিন্সিপাল কামরুজ্জামান, পরিচালনা পরিষদের সেক্রেটারি মাস্টার আবদুল গফুর, সদস্য ইমরান হোসেন শুভ এবং সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন।

এ সময় তাঁরা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর