প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে মরহুম মহিব্বুল ইসলাম নিপু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জে মরহুম মহিব্বুল ইসলাম নিপু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার গণিপুর ৫ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জি এস রুবেল। বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী পৌর যুবদলের সদস্য সচিব জি এস নিজাম উদ্দিন। ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফতাফ উদ্দিন মাসুদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নিজাম উদ্দীন হারুন, যুক্ররাজ্য প্রবাসী তানভির হোসেন তুরাজ, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ফজলু, মোহাম্মদ কামাল, মোহাম্মদ রিসাদ, ওয়াকিল, সাদ্দাম হোসেন, মোহাম্মদ সবুজ সহ আরো অনেকেই

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। তাই সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চা বাড়ানোর আহবান জানান তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর