
উপজেলা সংবাদদাতা, কবিরহাট :: শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে কবিরহাট মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে মাদরাসা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অত্র মাদরাসার সভাপতি জহুরুল হক জহিরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক ও ইসলামী চিন্তাবিদ ইসহাক খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপরাশিরহাট এ রব ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু শাহাদাত এবং মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মা-বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদরাসার শিক্ষকদের পাশাপাশি বাড়িতে সন্তানদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি এবং মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ মাদরাসার সার্বিক শিক্ষাব্যবস্থা ও শৃঙ্খলার প্রশংসা করেন এবং শিক্ষার মান আরও এগিয়ে নিতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
সমাবেশ শেষে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :