প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬

সেনবাগে ওয়ালী উল্লাহ ও হিমাংশু বিকাশ সাহা স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

উপজেলা সংবাদদাতা, সেনবাগ :: সেনবাগে মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত দুই প্রধান শিক্ষক ওয়ালী উল্লাহ ও বাবু হিমাংশু বিকাশ সাহার স্মরণে স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ও কল্যাণ্দী ফয়জুল উলুম দাখিল মাদরাসা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেনবাগের কদম মিয়ার পাড় লাইসিয়াম একাডেমি ও কল্যাণ্দী সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ পরীক্ষায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ২৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শ্রেণিভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণিতে ২৩৮ জন, দ্বিতীয় শ্রেণিতে ২৬৯ জন, তৃতীয় শ্রেণিতে ২৪৬ জন, চতুর্থ শ্রেণিতে ২৪২ জন এবং পঞ্চম শ্রেণিতে ৩০৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

লাইসিয়াম একাডেমির পরিচালক ও মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আবু তালহা শাকিলের উদ্যোগে এবং লাইসিয়াম একাডেমি ও কল্যাণ্দী সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, কল্যাণ্দী ফয়জুল উলুম দাখিল মাদরাসার সুপার আক্তারুজ্জামান ফয়েজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাহার উল্লাহ বাহার, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের সেলিম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বজিৎ সাহা, বৃত্তি পরীক্ষার আয়োজক লাইসিয়াম একাডেমির পরিচালক মোহাম্মদ আবু তালহা শাকিল, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, প্রাক্তন ছাত্র ডা. দেবাংশুকুমার ভৌমিক, বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত প্রাক্তন ছাত্র আবদুল জলিল, হেদায়েত হোসেন ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, ইকরামুল হক সোহাগ, কামাল হোসেন ও আইয়ুব আলী স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং প্রয়াত দুই শিক্ষকের স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর