প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬

সেনবাগে গাঁজাসহ তিন মাদক মামলার আসামি গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, সেনবাগ :: সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে  গাঁজাসহ মো. খালেদ কাউসাইন রুপম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তিনটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের মজিরখিল গ্রামের মজুমদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার খালেদ কাউসাইন রুপম মজিরখিল গ্রামের মজুমদার বাড়ির মৃত নাজমুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা তিনটি মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলো হলো—মাদক মামলা নং ৫(১০)২৫, ৫(০৬)২৬ এবং ৪(১০)২৬।
পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর