প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬

চাটখিলে প্রবাসির স্বর্নালংকার ও আসবাবপত্রসহ ২০ টাকার মালামাল চুরির অভিযোগ

উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিল উপজেলায় পরকোট ইউনিয়নের ৮ নং  ওয়ার্ডের দক্ষিণ দশঘরিয়া গ্রামের কুড়ি বাড়ির  সুইডেন প্রবাসী সাজেদা আক্তারের ঘরে  দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্নালকার ও ফ্রিজ,টেলিভিশন, ওয়াশিং মেশিন, সোপা,খাট, দরজা ও অন্যন্য  আসবাবপত্র ও মূল্যবান ইলেকট্রনিক্সসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে  নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত বুধবার বিকেলে প্রবাসী সাজেদা আক্তারের ভাই ফরহাদুল ইসলাম  বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের  বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পরকোট ইউনিয়নের দক্ষিণ দশঘরিয়া গ্রামের কুড়ি বাড়ির  সুইডেন প্রবাসী সাজেদা আক্তার ও তার স্বামী মো. সাজু দীর্ঘদিন ধরে সুইডেনে প্রবাস জীবনযাপন করছেন। তাদের অনুপস্থিতিতে সাজেদা আক্তারের ভাই মো. ফরহাদুল ইসলাম নিয়মিত বাড়িটির দেখাশোনা করে আসছেন।

বাদী ফরহাদুল ইসলাম জানান, কেউ না থাকায় মাঝেমধ্যে সেই এসে ঘর পরিষ্কার করে যায়। সর্বশেষ গত ৩০ জুন তিনি বোনদের বাড়িতে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছিলেন। এরপর গত ১১ নভেম্বর সকালে পুনরায় বসতঘরে গিয়ে দেখতে পান ঘরের পেছনের দরজা খোলা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান ঘরের সমস্ত আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, কেবিনেট, শোকেস, সিন্দুক, স্টিলের আলমারি, ওয়ার্ডরোব, বইয়ের সেলফ, এলইডি টিভি, টিভি বক্স, ডিভান, সেলাই মেশিন এবং বিভিন্ন মূল্যবান কাঁচের জিনিসপত্রসহ প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে চাটখিল থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মুসলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর