প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি বেগমগঞ্জের আবদুর রহিম

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: জীবিকার তাগিদে চার বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের প্রবাসী মো. আবদুর রহিম। সেখানে মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়েছেন তিনি। গত ৮ নভেম্বর রাতে তাঁর বাসার দরজা ভেঙে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

রোববার বিকেলে চৌরাস্তা সাংবাদিক কার্যালয়ে আবদুর রহিমের পরিবারের আয়োজনে আবদুর রহিমকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান তারা।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, মুক্তিপণের বিপুল অর্থ পরিশোধের সামর্থ্য তাঁদের নেই। সেখানে আবদুর রহিমকে বিভিন্ন মাধ্যমে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। এইছাড়াও ভিডিও ফুটেজ দিয়ে জিম্মি করে যাচ্ছে। ছেলেকে জীবিত ফিরে পেতে সরকারের জরুরি সহযোগিতা চান তাঁরা। এ ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ সময় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আবদুর রহিমকে দ্রুত জীবিত ও নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর