প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬

সেনবাগ উপজেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হলেন মাওলানা আবদুল মালেক

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল মালেক। ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি আগামী দুই বছরের জন্য আমীর নির্বাচিত হন।

মাওলানা আবদুল মালেক এর আগে সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমীর এবং সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী আমীর মাওলানা ইয়াছিন করিমের স্থলাভিষিক্ত হয়েছেন। অন্যদিকে, বিদায়ী আমীর মাওলানা ইয়াছিন করিম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে রবিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে ২০২৭-২০২৮ সেশনের উপজেলা আমীর নির্বাচন উপলক্ষে সেনবাগ পৌরসভার আয়োজন কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ সাহাব উদ্দিন, সেনবাগ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ইয়াছিন করিমসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রুকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমীর নির্বাচনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম সম্পন্ন হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর