
বিনোদন ডেস্ক :: সন্ত্রাসীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিএফডিসি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আর পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে অংশ না নেয়ার কারণে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।
এদিন মানববন্ধন শেষে তাদের সামনে পেয়ে উত্তেজিত হয়ে বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা হেলাল খান। মানববন্ধনে তিনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।
তবে মানববন্ধনের সময় বিএফডিসিতে উপস্থিত থাকার পরও তাতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। আর এ কারণেই তাদের ওপর ক্ষুব্ধ হন জাসাস আহ্বায়ক।
কোন চাপে নিম্নমানের সিনেমায় কাজ করেছিলেন, মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা
পূর্ব ঘোষণা অনুযায়ী মানববন্ধন শেষে বিএফডিসির শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যাওয়ার পর জয় চৌধুরীসহ কয়েকজনকে সেখানে দেখতে পান হেলাল খান। তারপর তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি গালিগালাজ করতেও দেখা যায় তাকে। তখন মুহূর্তেই বিএফডিসি প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় উত্তেজিত কণ্ঠে সেখানে উপস্থিতদের ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করেন হেলাল খান। তার অভিযোগ, বিএফডিসিতে উপস্থিত থাকার পরও কেন মানববন্ধনে অংশ নেননি তারা, সেটিই মূলত তার ক্ষোভের কারণ। জয় চৌধুরীর উদ্দেশে তাকে বলতে শোনা যায়, তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। এ কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।
এ জাসাস নেতা আরও বলেন, এখানে যারা ছিল তারা সবাই ফ্যাসিস্ট। বিএফডিসি ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। আর পরে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বিএফডিসি প্রাঙ্গণে।
আপনার মতামত লিখুন :