প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৪

চাটখিলে ফুয়াদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, চাটখিল : স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালী জেলাসহ দক্ষিণ-পূর্ব অঞ্চলের ৮টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বন্যার্তদের সাহায্যর্থে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ন্যায় ঢাকাস্থ ফুয়াদ ফাউন্ডেশনও এগিয়ে আসে। ফুয়াদ ফাউন্ডেশনের উদ্যোগে চাটখিল উপজেলার বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফুয়াদ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আতাউর রহমান।

১৪ সেপ্টেম্বর শনিবার উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নীজভাওর গ্রামে দেড় শতাধিক লোকের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরো উপস্তিত ছিলেন জামায়াতে ইসলামী চাটখিল উপজেলার আমীর অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান, জামায়াত নেতা জনাব মোঃ মোরশেদ আলম, পাঁচগাঁও ইউনিয়নের আমীর মাওলানা ইব্রাহিম খলিল, চাটখিল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ মামুন হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

  • . এর আরও খবর