
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে শতাধিক হেফজ ও আবাসিক শিক্ষার্থীকে এক বেলা মেহমানদারি করিয়েছে ‘সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা’। শনিবার দুপুরে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর দারুল উলুম ক্বাওমী মাদরাসার হেফজ ও আবাসিক ছাত্রদের সম্মানে এ মেহমানদারির আয়োজন করা হয়।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও সৌদি আরবের দাম্মাম প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মহিন উদ্দিন মহিনের অর্থায়নে শতাধিক শিক্ষার্থীকে দুপুরের খাবার খাওয়ানো হয়।
এর আগে সংস্থার অপর পরিচালক ও দক্ষিণ মানিকপুরের বাসিন্দা দাম্মাম প্রবাসী আবদুর আজিজের অর্থায়নে ছিলোনিয়া দারুল উলুম ক্বাওমী মাদরাসা ক্যাম্পাসে সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক আমির হোসেন লিটন, শহীদ উল্লাহ মিন্টু, মো. হারুন, আবদুর রহমান, মইজদীপুর দারুল উলুম ক্বাওমী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম, ছিলোনিয়া দারুল উলুম ক্বাওমী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবদুল বাতেনসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, প্রবাসীদের সহযোগিতায় শিক্ষার্থী, মাদরাসা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
আপনার মতামত লিখুন :