প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দাগনভূঞায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান

দাগনভূঞা প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম, পিএএমএস।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভিডিপির দলনেতা-দলনেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন। পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর এলাকায় দিঘির পাড় সংলগ্ন সড়কের দুই পাশে মোট ৬৭টি বৃক্ষরোপণ করা হয়। রোপণ করা গাছের মধ্যে রয়েছে মেহগনি, চালতা, আমলকি, জলপাই, নিম, কাঠবাদাম, বেল, তাল ও আতা। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে আনসার-ভিডিপির সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর