প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ

উপজেলা প্রতিনিধি সুবর্ণচর : নোয়াখালীর সুবর্ণচরে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাবুনিয়ায় ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে সুবর্ণচর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আগাম সরিষা বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান, বাংলাদেশ সেনাবাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষিদ্রব্য বিতরণের কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে৷ ৬০ জন কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আরো বীজ ও সার বিতরণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর