প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৪

হাতিয়ায় নৌবাহিনী প্রতিনিধি দলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হাতিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ প্রদর্শন করেছেন নৌ বাহিনীর প্রতিনিধিবৃন্দ।

শুক্রবার সকালে হাতিয়ার অত্যন্ত অঞ্চলের ৩৩ টি পূজা মন্ডপের মধ্যে অধিকাংশ পূজা মন্ডপ পরিদর্শন করে সংশ্লিষ্ট কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন নৌ বাহিনীর প্রতিনিধিবৃন্দ।

এ সময় নৌবাহিনী প্রতিনিধি বৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দেব দুলাল সরকার, সাধারণ সম্পাদক অরবিন্দ সাহা ও সাংবাদিক উত্তম সাহা প্রমুখ

আরও পড়ুন

  • . এর আরও খবর