প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৯ অক্টোবর, ২০২৪

প্রধান শিক্ষকের হাতে শিক্ষিকা লাঞ্ছিত

উপজেলা প্রতিনিধি,সুবর্ণচর : সুবর্ণচর উপজেলায় প্রধান শিক্ষক সহকারি প্রধান শিক্ষিকাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার ওই শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। মঙ্গলবার(৮অক্টোবর) বিকেলে উপজেলার চর বৈশাখী গ্রামের থানার হাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।এই ঘটনা নিয়ে ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে,অনেকে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছে।

বিদ্যালয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে সহকারি প্রধান শিক্ষিকা খোদেজা আক্তার শিখার দীর্ঘদিন ধরে ছোটখাট ঝামেলা লেগেই আছে, এনিয়ে সর্বশেষ তা মারামারিতে রূপ নেয়।

ভুক্তভোগী খোদেজা আক্তার শিখা বলেন,ঘটনার দিন প্রধান শিক্ষক তাকে অফিস কক্ষে ডেকে নেন এবং তার ব্যক্তিগত শিক্ষা সনদের কথা বলে তাকে অন্যান্য শিক্ষকদের সামনে অকথ্য ভাষায় গালাগালের এক পর্যায়ে মারধর করতে থাকেন। এসময় নিজেকে রক্ষায় ওই শিক্ষিকা চিৎকার করলে বিদ্যালয়ের অফিস সহকারি সহ অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ওই শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার শিকার সহকারী প্রধান শিক্ষিকা খোদেজা আক্তার শিখা আরো জানান, আমি সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছি। এছাড়া জেলা প্রশাসক মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দিয়েছি।আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার ও দোষীর শাস্তি দাবি করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ স্কুলের একজন সহকারি শিক্ষক বলেন,’প্রধান শিক্ষক শুধু এবার নয়, এর আগেও সহকারী প্রধান শিক্ষিকা শিখার সঙ্গে এমন আচরণ করেছেন। তবে সেময় তখনকার স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড.ওমর ফারুকের সহায়তায় বিষয়টি মীমাংসা হয়।’

প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ‘মারপিটের বিষয়টি সঠিক নয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ওই শিক্ষিকা চিৎকার দিয়ে লোকজন জড়ো করে।

উপজেলা শিক্ষা অফিসার কবির আহমেদ বলেন, ‘বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতি দ্রুত তদন্ত করে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

চর জববর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ মিয়া বলেন,বিষয়টি সোসাল মিডিয়াতে দেখেছি কিন্তু কেউ লিখিত অভিযোগ দেয়নি।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর