প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৯ অক্টোবর, ২০২৪

সহকারী প্রধান শিক্ষক সৃজন করা কি বেশি প্রয়োজন?

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগনকে শ্রেনি পাঠদানের পাশাপাশি অন্যান্য কাজগুলো করতে হয়। যেমনঃশিক্ষার্থী ভর্তি রেজিস্টার,বই বিতরন রেজিস্টার,প্রাক-প্রাথমিক স্টক রেজিস্টার,প্রাক-প্রাথমিক রেজুলেশন রেজিস্টার,ঝরে পড়া শিক্ষার্থী রেজিস্টার,অভর্তিকৃত শিশুর তথ্য রেজিস্টার,এসএমসি রেজুলেশন রেজিস্টার,মা সমাবেশ রেজিস্টার,অভিভাবক রেজিস্টার,উঠান বৈঠক রেজিস্টার,পাক্ষিক সভা রেজিলেশন রেজিস্টার, প্যাক মিটিং

রেজিস্টার,ক্ষুদে ডাক্তার তালিকা রেজিস্টার,কাব রেজুলেশন রেজিস্টার,কাব আয়-ব্যয় রেজিস্টার,কাব দল গঠন রেজিস্টার,কাব চাদা আদায় রেজিস্টার,কাব স্টক রেজিস্টার, কাব দল নোটিশ বহি, কাব পরিদর্শন রেজিস্টার,কাব শিক্ষার্থী হাজিরা রেজিস্টার,স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন,স্টুডেন্ট কাউন্সিল সভা রেজিস্টার,ভিবিন্ন প্রান্তিক মূল্যায়ন রেজিস্টার,ফলাফল কার্ড তৈরি,বিদ্যালয় পরিদর্শন রেজিস্টার,বৃক্ষ রোপন সংক্রান্ত রেজিস্টার, সাংস্কৃতিক ও ক্রীড়া

রেজিস্টার,অন্য বিদ্যালয়ে গমন রেজিস্টার,বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর তালিকা রেজিস্টার ,কম্পিউটার ও মাল্টিমিডিয়া সংরক্ষন রেজিস্টার, পাঠাগারের বই এর তথ্য রেজিস্টার,বিদ্যালয়ের ব্যাঙ্ক হিসাব এবং ক্যাশ রেজিস্টার,স্লিপ রেজুলেশন রেজিস্টার, স্লিপ সরকারী ক্যাশ রেজিস্টার,স্লিপ স্টক রেজিস্টার,সহায়ক পঠন সামগ্রী রেজিস্টার,মুভমেন্ট রেজিস্টার,ক্ষুদ্র মেরামত রেজুলেশন,ক্ষুদ্র মেরাকত স্টক রেজিস্টার,ওয়ান ডে ওয়ান ওয়ার্ড

রেজিস্টার(১ম-৫ম) বাংলা ও ইংরেজি রেজিস্টার,সততা স্টোর হিসাব সহ এভাবে আরো অনেক দাপ্তরিক কাজ গুলো সহকারী শিক্ষক দের শ্রেনি পাঠ দানের পাশাপাশি করতে হয় ।সবচেয়ে পীড়াদায়ক হল প্রায় প্রতিদিন উর্ধতনের পরিপত্র বা হঠাত কোন আদেশের আলোকে সহকারী শিক্ষকগন শ্রেনি পাঠদানের পাশাপাশি প্রতিদিনের দাপ্তরিক কাজ গুলো ও করতে হয় ।এ ছাড়াও শতভাগ উপবৃত্তি এবং ইউনিক আইডি এর কাজ নিয়ে এক অসহনীয় কষ্ট শিক্ষকদের করতে হয়।

এই সকল কাজ গুলো সময় মত করতে গিয়ে শ্রেনি পাঠদানে প্রায় সকল বিদ্যালয়ে সমস্যা হয়ে থাকে।বিশেষ করে উপবৃত্তি এবং ইউনিক আইডি কাজ সম্পাদন কেন্দ্রিক অনেক বিদ্যালয়ে পাঠদান পুরোটাই বন্ধ হয়ে যায়।কেননা অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষক সবল্পতা রয়েছে। তাই বিদ্যালয়ের পাঠদান চলমান রাখার জন্য এবং দাপ্তরিক কাজ সময়মত করার জন্য একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর অত্যাবশ্যক হয়ে পড়েছে।

অথচ এই পদ সৃজন না করে সহকারী প্রধান শিক্ষক নামক একটি পদ টি সৃষ্টি করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে শুনতে পাচ্ছি।আমার প্রশ্ন হল, দাপ্তরিক কাজ গুলো কি সহকারী প্রধান শিক্ষক করবেন? অবশ্যই করবেন না। তিনি তার সহকারী শিক্ষক দের দিয়েই করাবেন এবং তা সহকারী শিক্ষকগন করতে বাধ্য থাকবেন। আর এটাই শতভাগ সত্য কথা।তাহলে সহকারী প্রধান শিক্ষক পদটি সৃস্টির কি প্রয়োজন?এই হঠকারী সিদ্ধান্ত না নিয়ে বরং সহকারীদের নূন্যতম দাবী ১০ম গ্রেড দিয়ে শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করলে প্রাথমিক শিক্ষায় সত্যিকারের পরিবর্তন সাধিত হবে।

এবং অনতিবিলম্বে সহকারী প্রধান শিক্ষক এর পদ সৃষ্টি না করে বিদ্যালয়ের দাপ্তরিক ও পাঠদান চলমান রাখার জন্য অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদ টি সৃষ্টি করার জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

  • . এর আরও খবর