
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর: সুবর্ণচর উপজেলার খাসেরহাটে, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার হল রুমে মনোরম পরিবেশে বোরো ধান ও তরমুজ এর ডিলার ও খুচরা বিক্রেতা ২০২৪ মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে।
২১ অক্টোবর সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার হল রুমে ডিলার ও খুচরা বিক্রেতাদের সাথে মতবিনিময় করা হয়।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ জহির আহমেদ (জিএম সেলস) স্যার-মাহাবুবুর রহমান (ডি এম
কুমিল্লা), কামাল হোসেন মামুন (আর এম নোয়াখালী), টিএম আবদুল্ল্যাহ। লালতীর প্রাণিসম্পদ কর্মকর্তা,লালতীর সুবর্ণচর কর্মকর্তা (E,O) আব্দুল ওহাব। প্রায় ৮৫-৯০ জন ডিলার ও খুচরা বিক্রেতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয় ছিল লালতীরের হাইব্রিড ধান, তরমুজ এবং বালাইনাশক, ব্যবসার সম্প্রসারণ কৌশল এবং বাজার উন্নয়নের সম্ভাব্য দিকনির্দেশনা।
জি এম সেলস স্যার, ধানের বিক্রির প্রসারে নতুন সেলস ও মার্কেটিং কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি ডিলারদের উদ্দেশ্যে কিছু মূল্যবান পরামর্শ প্রদান করেন, যা তাদের বিক্রির কৌশলকে আরও কার্যকর করতে সহায়ক হবে। স্যার জানান, লালতীরের হাইব্রিড ধানের গুণগত মান ও কার্যকারিতা উন্নত, যা কৃষকদের আয় বৃদ্ধিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্যার মনে করেন, সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে ডিলাররা তাদের ব্যবসাকে আরও সম্প্রসারণ করতে সক্ষম হবে এবং কৃষকদের জন্য একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।
লাল তীর ডিএম, কুমিল্লা এবং আর এম নোয়াখালী স্যার ধান, তরমুজ এবং বালাইনাশক ব্যবহারের প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরেন। হাইব্রিড ধানের উৎপাদন পদ্ধতি, আধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং ফলন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে
আলোচনা করেন, যা ডিলার ও খুচরা বিক্রেতাদের জন্য ছিলো অত্যন্ত উপকারী।
অনুষ্ঠানের পুরো সময়জুড়ে প্রাণবন্ত আলোচনা ও মতামত বিনিময় হয়েছে। সকলে একমত ছিল যে, এ বছর ধান ও তরমুজ বিক্রি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে
আপনার মতামত লিখুন :