প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২২ অক্টোবর, ২০২৪

চার দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে অবস্থান

উপজেলা প্রতিনিধি, সদর: মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, উচ্চ শিক্ষার ব্যবস্থা, ইন্টার্নশীফ বহাল ও কোর্স কারিকুলাম সংশোধনসহ ৪ দফা দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে সোমবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন। তারা বলেন, দেশব্যাপী প্রান্তিক মানুষের সেবায় সব সময় নিয়োজিত ছিল ম্যাটস্ এর শিক্ষার্থীরা। অথচ যুগের পর যুগ তারা বৈষম্যের শিকার। সকল ডিপ্লোমাকে উচ্চ শিক্ষার সুযোগ দিলেও ম্যাটস্ এর শিক্ষার্থীরা সে সুযোগ পাচ্ছে না। দীর্ঘদিন পদ শূন্য রয়েছে, কিন্তু

নিয়োগ দিচ্ছে না। ইন্টার্নশীফও বাতিলের পাঁয়তারা করা হচ্ছে। তারা বলেন, তাদের যৌক্তিক দাবী মেনে না নিলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে তারা।এ সময় বক্তব্য রাখেন সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদের জেলা সমন্বয়ক মিজানুর রহমান আলী, সাজেদুল ইসলাম সৌরভ ও সামিয়া রহমান প্রমুখ

আরও পড়ুন

  • . এর আরও খবর