
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী:সোনাইমুড়ী উপজেলায় এক মাসের মধ্যে নতুন নির্বাহী কর্মকতা( ইউএনও), এসিল্যান্ড ও ওসি যোগদান করেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রথমবারের মতো সবাই একত্রিত হন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার এর আগে ফেনী জেলার পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করেন। তিনি গত ২৩ অক্টোবর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত এর আগে রাঙ্গামাটি পার্বত্য জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এর দায়িত্ব পালন করেন। তিনি গত ১৪ অক্টোবর সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
সোনাইমুড়ী থানার ভাপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম এর আগে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দায়িত্ব পালন করেন। গত ৩০ সেপ্টেম্বর তিনি সোনাইমুড়ী থানার ওসি হিসেবে হিসেবে যোগদান করেন।
আপনার মতামত লিখুন :