প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ নভেম্বর, ২০২৪

মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, সেনবাগ: সেনবাগ পড়ালেখার জন্য বকাঝকা করায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাসি দিয়ে সুমাইয়া আক্তার(১৪) নামের ৮শ্রেনীর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সুমাইয়া উপজেলার ৮ নং বিজবাগ ইউপির কালিকাপুর গ্রামে ৪ নং ওয়ার্ডের বিষু মিজি বাড়ির মোঃ সবুজের মেয়ে ও স্থানীয় জয়নগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।

জানাগেছে, পড়ালেখা ও পারিবারিক বিষয় নিয়ে মা নুর নাহার বেগম মেয়ে সুমাইয়াকে বকাঝক করে। এতে সে মায়ের ওপর অভিমান করে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে দুপুরে সেনবাগ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ

ফোর্স ঘটনাস্থালে পৌছে সুরাতহাল রিপোর্ট তৈয়ারী করে। এ ব্যাপারে যোগাযোিগ করলে সেনবাগ থানার (ওসি তদন্ত) হেলাল উদ্দিন আত্মত্যার বিষয়টি নিশ্চিত করে জানান এঘটনায় থানায় একটির অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর