প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ নভেম্বর, ২০২৪

আমেরিকায় বাংলাদেশ সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ: আমেরিকাস্থ বাংলাদেশ সোসাইটি নির্বাচনে নোয়াখালীর দুই কৃতি সন্তান জাহাঙ্গীর শহীদ সরোহার্দী ও হারুন অর রশিদ বিপুল ভোটে কার্যনিবাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। গত ২৭ অক্টোবর রবিবার সেলিম আলী পরিষদের প্যানাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তারা নির্বাচিত হয়েছে।

রবিবার ২৭ অক্টোবর নিউইর্য়কের ৫টি ভ্যেনুতে একযোগে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্টিত হয়ে । এতে সেনবাগে কৃতি সন্তান কাবিলপুর ইউপির ইয়ারপুর গ্রামের আবদুল হক মৌলভীর বাড়ির (অবঃ) সরকারি কর্মকর্তা শহীদ উল্লাহ জৈষ্ঠ সন্তান ও নোয়াখালী ২ সেনবাগ -সোনাইমুড়ী আংশিক আসনের একাধিক বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোর্ধীদলীয় চীপহুইফ জয়নুল আবদিন ফারুকের ভাতিজা সকলের পরিচিত মূখ বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব আমেরিকারস্থ

জাতিয়াতাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাসে’র) সাধারণ সম্পাদক মানবতার ফেরীওয়ালা জাহাঙ্গীর শহীদ সরোহাদী ও কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউপির বিশিষ্ঠ ব্যবসায়ী নুর আলমের ছেলে ও চর হাজারী ইউপির সাবেক চেয়ারম্যান বিশিষ্ঠ ব্যবসায়ী হারুর অর রশিদ সিআইপি। নোয়াখালী দুই কৃতি সন্তান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নোয়াখালীর সকল মতের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিগ্ধ তারা দুইজন।

সেলিম-আলী পরিষদ, রুহুল – জাহিদ পরিষদকে পরাজিত বিপুল ভোটে ব্যবধানে পূর্ন প্যানেলে জয়ী হয়েছে। এতে : আতাউর রহমান সেলিম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক, মোঃ মহিউদ্দিন দেওয়ান সিনিয়র সহ-সভাপতি, কামরুজ্জামন কামরুল সহ-সভাপতি, আবুল কালাম ভুইয়া সহ-সাধারণ সম্পাদক, মফিজুল ইসলাম ভুইয়া কোষাধ্যক্ষ, ডিউক খান সাংগঠনিক সম্পাদক, অনিক রাজ সাংস্কৃতিক সম্পাদক, রিজু মোহাম্মদ জন সংযোগ ও প্রচার সম্পাদক, জামিল আনসারী সমাজকল্যাণ

সম্পাদক, মোঃ আক্তার বাবুল সাহিত্য সম্পাদক, আশ্রাব আলী লিটন ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক, মোহাম্মদ হাসান (জিলানী) স্কুল ও শিক্ষা সম্পাদক, মোঃ সিদ্দিক পাটওয়ারী কার্যকরী সদস্য, হারুন অর রসিদ কার্যকরী সদস্য, আবুল কাশেম চৌধুরী কার্যকরী সদস্য ,জাহাঙ্গীর সোরহাদী কার্যকরী সদস্য, মুনসুর আহমেদ কার্যকরী সদস্য, হাসান খান কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছে।

সেলিম-আলী পরিষকে ভাট দিয়ে পূর্ন প্যানেকে জয়যুক্ত করায় আমেরিকাস্থ সকল বাংলাদেশীকে ধন্যবাদ জানিয়ে বেদাবেধ ভুলে গিয়ে সোসাইটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন নির্বাচিতরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর