প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৯ নভেম্বর, ২০২৪

ওমানে টায়ার বিস্ফোরণে বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, সেনবাগ: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের ব্রাইমি দুবাই বর্ডার এলাকায় গাড়ির টায়ার বিস্ফেরণে মুসলিম উদ্দিন (৩২) নামের এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশী নোয়াখালী সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপি ২নং ওয়ার্ড পলতি গ্রামের ফরাজি বাড়ির বজলুর রহমানের কনিষ্ঠ পুত্র। মৃত্যুর খবরে নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের
মাতম। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল দিকে টায়ারে হাওয়া দেওয়ার সময়

বিস্ফোরণের শামসু উদ্দিন মারা যায়। নিহত মুসলিম উদ্দিনের আপন বড় ভাই সামসু উদ্দিন গণমাধ্যমকে বলেন, তার ছোট ভাই পেশায় গাড়ির গেরেজে (অটো মোবাইল টেকনিশিয়ানের) কাজ করতেন। বৃহস্পতিবার সকালে একটি গাড়ির টায়ারে হাওয়া দেয়ার সময় টায়ার বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যায়। লাশ সে দেশের একটি হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে। দ্রুত লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য মুসলিম উদ্দিন ২০১৮ সালে জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। পরিবারে তার স্ত্রী এবং ৩মাসের ১টি কণ্যা সন্তান রয়েছে।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর