
উপজেলা প্রতিনিধি,সোনাইমুড়ী: সোনাইমুড়িতে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল
শনিবার উপজেলার জয়াগ মহাবিদ্যালয়ে মাঠে দিনব্যাপী মিলনমেলা ও গুনীজন সংবর্ধনা এবং বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা এবং এম এইচ গেøাবাল গ্রæপ এর চেয়ারম্যান ক্যাপ্টেন
গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা জহিরুল ইসলাম, সহ-
সমন্বয়ক মো.হাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ছাত্র-প্রতিনিধি তুহিন ফারাবী,
ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মাওলানা গোলাম মাওলা, নোয়াখালী সরকারি কলেজ সমন্বয়ক আরিফুল ইসলাম,
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা গোলাম মর্তুজা, নোয়াখালী জেলা সমন্বয়ক মো.ফরহাদুল ইসলাম
প্রমূখ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার বলেন, এই ফাউন্ডেশনের মূল
উদ্দেশ্যে ভালো মানুষ তৈরি করে সমাজকে আলোকিত করা। তাই শিক্ষার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি
প্রধান্য। কারণ শিক্ষাই মানুষকে পরিবর্তন করতে পারে। একজন শিক্ষিত মানুষ যেমন নিজে আলোকিত
হবেন তেমনি সমাজকে আলোকিত করবেন। তাই আমরা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি এবং উচ্চ শিক্ষার
ব্যবস্থা চালু করেছি। পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা
করছি।
অনুষ্ঠান শেষে দেশ ও সমাজসেবা এবং বিভিন্ন পেশায় অবদান রাখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষক, ইমামসহ বিভিন্ন ক্যাটাগরিতে এবং মেধাবী শিক্ষার্থীদের
সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উল্লেখ, বিগত ১০ বছর পূর্বে সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের কৃতি সন্তান মরহুম ডা.
মোস্তফা ও তার স্ত্রী হাজেরার নামে তার সন্তানরা তাদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে মানবসেবা
করে আসছেন। সম্প্রতি বন্যাকবলীত চাটখিল-সোনাইমুড়ি উপজেলার মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন
ভাবে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছে এই ফাউন্ডেশন।
আপনার মতামত লিখুন :