প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০২৪

চাটখিলে বন্যা দূর্গতদের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ

উপজেলা প্রতিনিধি,চাটখিল:চাটখিল উপজেলার ০১ নং শাহাপুর ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে সেইভ দ্যা চিলড্রেনের অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় সোমবার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে শর্তহীন নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০১ নং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, সেইভ দ্যা চিলড্রেন এর মন্সন প্লাস প্লট রেসপন্স কো-অর্ডিনেটর এস. এম সাফিনুল হক, শাহাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুর করিম পাটোয়ারী, সাবেক সেক্রেটারি ফিরোজ আলম বাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল

মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুর রহমান, ইউপি সচিব গোলাম মাওলা, প্রজেক্ট ম্যানেজার নুরুল হক ফকির, প্রজেক্ট অফিসার জিএম শামছুজ্জোহা ও আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার নজরুল ইসলাম ও শামসুল ইসলাম, এডমিন পিওপিলরিসিল প্রমূখ।

বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের ৪৪১ জনকে মোবাইলে বিকাশের মাধ্যমে ও ১৫৭ জনকে নগদে ৬৫০০ টাকা করে এবং ১৬ টি সাবান, ১ কেজি হুইল পাউডার, ১ টি ক্লথ, ১ টি মগ ও ১ টি বালতি দেয়া হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর