প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪

জেলায় আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক: ভোক্তাদের জিম্মি করে মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জেলাতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। সোমবার সকালে এই দুইটি সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সিওয়াইবি নোবিপ্রবি সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সিওয়াইবির সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ভিপি মোঃ ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।

বক্তরা বলেন, অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। ভোক্তাদের জিম্মি করে সিন্ডিকেটকারীরা আলুর মূল্য বৃদ্ধি করেছে। এই অসাধু সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইসমাইল কাছে তাদের দাবি সম্মলিত একটি স্মারকলিপি প্রদান করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর