প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪

সুবর্ণচর দলীয় কোন্দলে বিএনপি নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলায় গতকালের সমাবেশকে কেন্দ্র করে দলীয় কোন্দলের ফলে আরেক জনপ্রিয় বিএনপি নেতা জামাল উদ্দিন গাজি কে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ১৮ নভেম্বর উল্লেখিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজবী স্বাক্ষরিত একটি বহিষ্কারের আদেশ কপি অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে জামাল উদ্দিন গাজিকে দলীয় আদেশ অমান্য করে মোটর সাইকেল শোভাযাত্রা করার অপরাধে, দলের সাধারণ সদস্যপদ সহ অন্যান্য পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

জামাল উদ্দিন গাজির বহিষ্কারকে কেন্দ্র করে সুবর্ণচরের বিএনপির রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়া দেয়। অনেকে একে সাবেক যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন সুমনের বহিষ্কারাদেশ এর সাথে তুলনা করছেন। বিনপির ত্যাগী কর্মীরা মনে করেন,এইরকম বহিষ্কারদেশের কারণে সুবর্ণচরে বিএনপি দিনদিন দুর্বল হয়ে পড়ছে এবং দলের মধ্যে বিভাজন ও গ্রুপিং তৈরি হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে,বিএনপির এক নেতা বলেন, গতকালের জনসভায় দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে শাহজান বিরোধীরা ঈর্ষান্বিত হয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে দিয়ে এই বহিষ্কার আদেশ করাতে পারেন বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, যে মোটর সাইকেল শোভাযাত্রার অভিযোগ করে এই বহিষ্কার করা হয়েছে তা ভিত্তিহীন, কেননা আমরা সবাই দেখলাম তিনি পায়ে হেঁটে মিছিল নিয়ে শোভাস্থলে এসেছেন,যেই মিছিলের ভিডিও সোস্যাল মিডিয়া তে এখনো রয়েছে।

বহিষ্কৃত বিএনপি নেতা জামাল উদ্দিন গাজির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,”দলের সিদ্বান্তের বিষয়ে আমি এই মহুর্তে কোন মন্তব্য করবো না,তবে আমি অতীতেও দলের জন্য কাজ করেছি, ভবিষ্যতে ও কাজ করে যাবো,দলের সাথে ছিলাম আছি এবং থাকবো।”

আরও পড়ুন

  • . এর আরও খবর