প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪

সোনাইমুড়িতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

উপজেলাপ্রতিনিধি, সোনাইমুড়ি : ৫ আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে নোয়াখালীর সোনাইমুড়িতে আসিফ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান শামসুল আলম (৬৬)কে আটক করেছে পুলিশ।বুধবার দুপুর ১১ টার দিকে সোনাইমুড়ী থানার এসআই কাউসার সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। উপজেলার চাষিরহাট বাজার থেকে তাকে

আটক করা হয়। সোনাইমুড়ী থানার মামলা নং -৪ গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে আওয়ামী লীগ সরকারের আমলে বারগাঁও ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।তিনি

উপজেলার কাশিপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর