প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ ডিসেম্বর, ২০২৪

সেনবাগে কৃষকের মাঝে সার ধান ও সবজির বীজ বিতরণ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে অতি বৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে
ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ হাজার কৃষকদের মাঝে বিনাম‚ল্যে বরো উপশী ধান বীজ, রাসায়নিক সার, শীত কালীন

সবজি বীজ ( হাইব্রিড) ও নগদ অর্থ সহায়তায় বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সেনবগ উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষকদের পুনর্বাসন কর্মস‚চির আওতায় ওই সার,বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল

করিমের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এ সময় কৃষি সম্প্রসারশ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট্র দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর