প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ ডিসেম্বর, ২০২৪

আবদুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন-এর মেধা বৃত্তি

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের তেমুহনী আব্দুর
রশিদ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে “আবদুল জব্বার স্মৃতি ফাউন্ডেশন” এই প্রথম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আর কোন বৃত্তি পরীক্ষা এ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয় নি। শনিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মেধা বৃত্তি পরীক্ষা-২৪ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলার সেনবাগ ও সোনাইমুড়ী, পাশ্ববর্তী কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলাসহ ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ১১০০ শতাধীক শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষায় সোনাইমুড়ী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন, চাষীরহাট ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রচার সম্পাদক বীর

মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী তুহিন ফারাবি, সোনাইমুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পরীক্ষা পরিদর্শন করেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন তেমুহনী আব্দুর রশিদ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান

শিক্ষক মো. মোয়াজ্জম হোসেন ও কেন্দ্র সচিব তেমুহনী আব্দুর রশিদ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক ডাক্তার আবুল কাশেম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন চিলাদি সরকারী প্রাথমিক

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।সার্বিক বিষয়ে তত্ত্বাবধায়ন  করেন “আবদুলজব্বার স্মৃতি ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি ডাক্তার জসিম উদ্দিন ও সহ সভাপতি মো. মামুন রশিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মাষ্টার এ, এস, এম, ফয়ছাল আহম্মদ ভূঁইয়া ।

আরও পড়ুন

  • . এর আরও খবর