প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৪

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীর কথা ডেস্ক : আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদী হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সদস্যদের হামলার প্রতিবাদে জেলা শহরের বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির নেতৃত্বে মাইজদী পৌর বাজার থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান প্রধান

প্রদক্ষিণ করে। জেলা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদৎ হোসেন, সুধারাম থানা বিএনপির সভাপতি সলিমুল্যাহ বাহার হিরণ,

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ কয়েকশ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর