প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৪

মাইজদীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও কর্মশালা

স্টাফ রিপোর্টার : ‘মানবতা রক্ষা করুন’ এই শ্লোগানে মাইজদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জার্মান রেড ক্রসের সহযোগিতায় ও রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা ইউনিটের আয়োজনে জেলা শহরে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ‘মৌলিক দুর্যোগ ঝুঁকিহ্রাসকরণে যুবদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা ইউনিটের সহকারী পরিচালক মোঃ নুরুল করিম, এসডিএসসি প্রজেক্টের প্রজেক্ট এসোসিয়েট

আশিস কুমার মন্ডল ও মোঃ গোলাম রাব্বানী এবং জেলা যুব রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান ২, নুসরাত জাহান।
কর্মশালায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত যুবরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর