
উপজেলা প্রতিনিধি, চাটখিল ; বিএনপির ভাইসচেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নির্দেশে নোয়াখালী
চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়ন ছাত্রদল বিকেলে সোমপাড়া বাজারে আলোচনা সভা, এলাকাবাসী এবং ব্যাবসায়ীদের মাঝে লিপলেট বিতরন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আফলাতুন কাউছার আরিফ, জেলা ছাত্রদলের সদস্য জিয়াউল হক জাবেদ, ১নং শাহাপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন,
সাবেক ছাত্রনেতা সিদ্দিক, সাবেক ছাত্র নেতা রনি, ইউনিয়ন ছাত্রদলের আগামীর কর্ণধার দেওয়ান মেহেরাজ,দেওয়ান আবুল আজিজ, দেওয়ান মালেক, সোমপাড়া কলেজ ছাত্রদল নেতা রিদয়, আকরাম, নিরবসহ প্রতিটা ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী এবং ইউনিয়ন ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :