প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৪

হাতিয়ায় সূর্যমুখী ঘাটে বেহুন্দি জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ার সূর্যমুখী মৎস্য ঘাট থেকে ৩০টি বেহুন্দী জাল মেঘনা নদীতে ফেলার প্রস্তুতিকালে উপজেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে জব্দ করা হয়। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা জাল সূর্যমুখী মৎস্য ঘাটের খোলা মাঠে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এসময় হাতিয়া বিসিজি স্টেশন কমান্ডার ও উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. মাহমুদুল হাসানসহ কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।চুয়াডাঙ্গায় ভারতীয় মদ ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ৩০টি নিষিদ্ধ বেহুন্দি জালের বাজারমূল্য হবে প্রায় ৩ লাখ টাকা।

অভিযানের বিষয়ে হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. মাহমুদুল হাসান জানান, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। মৎস্য সম্পদ বৃদ্ধিতে নিষিদ্ধ জালের ব্যাপারে আমাদের অভিযান সব সময় রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর