
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিলের কড়িহাটি পশ্চিম বাজারে মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের সমাবেশ শেষে এখানে গুলি বর্ষণ ও ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। এতে করে যুবদল নেতা নাছির (৪০), রুবেল (২২) এবং টিপু (২৩) আহত হয়। এ ঘটনার পর থেকে কড়িহাটি বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর পর রাতেই চাটখিল উপজেলা সদরে ছাত্রদল ও যুবদল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। বুধবার সকালে আইন শৃংঙ্খলা রক্ষার স্বার্থে কড়িহাটি বাজারের ব্যবসায়ীসহ এলাকার লোকজনকে নিয়ে মত বিনিময় করেছে চাটখিল থানা পুলিশ। গুরুত্ব আহত
চাটখিল হাসপাতালে চিকিৎসাধীন নাছির জানান, সমাবেশ শেষ হলে স্থানীয় অস্ত্রবাজ সন্ত্রাসী জাহিদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ঘটনারস্থলে গিয়ে গুলিবর্ষণ করে এবং ককটেল বিষ্ফোরন ঘটায়, এতে করে যুবদলের তিন নেতা আহত হয়। চাটখিলে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার বিএনপিরও আহবায়ক দেওয়ান শাসসুল আরিফিন শামীম। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি সদস্য সচিব শাহজাহান রানা, পৌরসভা
বিএনপির সদস্য সচিব এহসানুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর প্রমুখ। এ ব্যাপারে চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে থানা পুলিশ। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয় নাই।
আপনার মতামত লিখুন :