প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪

সোনাইমুড়ীতে বিজয় দিবস উদযাপন

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দীর্ঘ ১৬ বছর পর জাঁকজমকপূর্ণ আয়োজনে নানান রাজনৈতিক দলের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে রাজপথে সোনাইমুড়ী রাজনৈতিক দলগুলোর বড় আয়োজন দেখা যায়নি। সোমবার (১৬ ডিসেম্বর) থেকে সোনাইমুড়ী উপজেলার পথে পথে চোখে পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় মিছিল লক্ষ্য করা যায়। নানা স্লোগানের সাথে ব্যানার নিয়ে দেখা যায় র্যালি করতে। বিজয় দিবসের শুভেচ্ছা লেখা ফিতা মাথায় দিয়ে পিক আপে যুবকদের দেখা যায়

শোভাযাত্রা করতে। দিবসটি উদযাপন উপলক্ষে সোনাইমুড়ী উপজেলার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি। ফুলে ফুলে ভরে উঠছে সবগুলো শহীদ স্মৃতিস্তম্ভ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সোনাইমুড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করেছেন। সোনাইমুড়ি উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায়

মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলার স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।একই সঙ্গে উপজেলার সর্বসাধারণের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত থাকে। এ সময় উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলসহ সর্বসাধারণ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।এ ছাড়া দিবসটি উপলক্ষে দিনভর আলোচনা সভা, বিজয় মেলা, শিশু কিশোরদের জন্য নানান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলার প্রশাসন ।

আরও পড়ুন

  • . এর আরও খবর