প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪

মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ২১ ডিসেম্বর সমাবেশ ডেকেছিল। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। কিন্তু অসুস্থতার কারণে সমাবেশে যোগ দিতে পারছেন না। এমন প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা দলের ২১ ডিসেম্বরের ওই সমাবেশ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।

দলের চেয়ারপারসনের অসুস্থতার কারণে উপস্থিত থাকতে থাকতে পারবেন না বলে সেই সমাবেশ স্থগিত করা হয়েছে।জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত একটি জাতীয় সংবাদ মাধ্যমকে জানান, তাদের দলের নেত্রী খালেদা জিয়া সুস্থ হওয়ার পর তারা মুক্তিযোদ্ধা সমাবেশ করবেন। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমেই খালেদা জিয়া জনসমক্ষে বা রাজনৈতিক কর্মসূচিতে আসবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর