প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪

সমাজকে এগিয়ে নিতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ ; বেগমগঞ্জ উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়নে ২০ ডিসেম্বর শুক্রবার তাহফিজুল কোরআন নূরানী ও হাফেজিয়া মাদরাসার উদ্যেগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জননেতা ফয়েজ আহমেদ, বক্তব্যে তিনি বলেন সমাজকে এগিয়ে নিতে হলে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ছুট্টি, সাধারণ সম্পাদক রাজ্জাক উদ্দিন হাফেজ সরকার, ৫ নং ওয়ার্ড মেম্বার আবদুল মতিন সহ প্রমুখ। মাহফিলে বক্তারা দ্বীন ও ইসলাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং ধর্মপ্রাণ মুসলিমবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর