প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি

বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি, নোবিপ্রবি : নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবির পক্ষে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর

রহমান ভূঞা ও ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফ্যাকাল্টি অব মেডিসিন এডুকেশন-এর ভাইস ডিন অধ্যাপক ড. এবিজে প্রাকেন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। উল্লেখ্য, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে এ চুক্তি ভূমিকা পালন করবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর