প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৪

সেনবাগে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমান

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামে কৃষি জমি থেকে ভেক্যু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. হাবিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী

বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে সেনবাগ উপজেলা প্রশাসনের অব্যাহত অভিযানের খবরে এলাকার সাধারণ জনগণের মাঝে স্বস্তি দেখা দেয়। তারা উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট

পরিচালনা করা হয়। এ সময় হাবিবুর রহমান (৫৫) নামক এক ব্যাক্তিকে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী ৫০ হাজারটাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর