প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৪

চৌমুহনী বাজারের যানজট নিরসনে বিশেষ অভিযান

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ ; বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালিত হয়। রোজ রোববার বেলা ১১টা থেকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কালে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম ও বেগমগঞ্জ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান ছাড়াও আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানা (ওসি) লিটন দেওয়ান, টিআই (প্রশাসন) পুলক চাকমা, টিআই চৌমুহনী ট্রাফিক এমদাদুল হক, চৌমুহনী পুলিশ ফাঁড়ির, ইনচার্জ খোকন

চন্দ্র ঘোষ এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ, মিনি বাস-ট্রাক সমিতির সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

  • . এর আরও খবর