প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৪

কোম্পানীগঞ্জে যুবদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের মক্কা নগর এলাকায় যুবদল নেতা ফখরুল ইসলাম ছোটনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে ৭-৮ জনের মুখোশ পরা ডাকাত দল তার পাকা ভবনের দরজার তালা ভেঙে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে ৪
ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৩৬ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী ফখরুল ইসলাম ছোটন জানান, এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা
নেওয়ার আহ্বান জানান। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার বলেন, “খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর