
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ায় চাঁদার দাবিতে হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে জখম করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় সেনাবাহিনী অভিযুক্ত তিনজনকে আটক করে লক্ষ্মীপুরের রামগতি থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বয়ারচরের টাংকি বাজারে এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আহতরা হলেন, আবদুর রব ব্যাপারী (৫৫), মোতাহার মাঝি (৫০), নুর মোহাম্মদ (৩০), মোস্তু মিয়া (৫০), মোস্তফা (৬৫), ইদ্রিস (৩৫), জামসেদ (৩২) ও আশরাফ (২৫)। তাদেরকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরের রামগতির ফরিদ বাহিনীর প্রধান ফরিদের নেতৃত্বে দুপুর ১২টার দিকে ২৪-২৫ জনের অস্ত্রধারী দল এ হামলা চালায়। হাতিয়ার টাংকির ঘাটে চাঁদাবাজি করতে বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটানো হয়। খেলাধুলা/ফুটবল NEW CASTLES ট্যাগ ইউরোপিয়ান ফুটবল, ফুটবল কি: আর্সেনাল কারাবাও কাপ/ নিউক্যাসেলের চমক, আর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা স্পোর্টস ডেস্ক ইংলিশ কারাবাও কাপে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে চমক দেখিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। মিকেল আরতেতার দলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। দুর্দান্ত জয়ে ফাইনালে এক পা রেখেছে ইডি হাওয়াইয়ের দল।
মঙ্গলবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসেলের হয়ে গোল করেন আলেক্সান্ডার আইজ্যাক (৩৭ মিনিটে ) ও অ্যান্থনি গর্ডন (৫১ মিনিটে)। নিউক্যাসেলের জার্সিতে ৫০তম গোলটি করেন আইজ্যাক। হোমে গোলের অনেকগুলো সুযোগ তৈরি করেছে আর্সেনালও। দারুণ ফিনিশিংয়ের অভাবে চেষ্টার শেষ দেখতে পারেনি গানাররা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার গোল্ডেন চান্স মিস করেন। ১৯৫৫ সালের পর
কোনো বড় ট্রফি জিততে পারেনি নিউক্যাসেল। এবার তাদের সামনে দারুণ সুযোগ। বহু বছরের প্রতিক্ষিত সুযোগটি ভালোভাবে লুপে নিতে দ্বিতীয় লেগেও এই ফর্ম ধরে রাখতে হবে হাওয়াইয়ের দলের। মঙ্গলবারের আগে সব ধরনের প্রতিযোগিতায় ১৩ ম্যাচে অপরাজিত ছিল আর্সেনাল। কিন্তু নিউক্যাসেলের বিপক্ষে সেরা খেলাটা দেখাতে পারেনি আরতেতার দল। যে কারণে থেমে যায় গানারদের অপরাজেয় যাত্রা। অন্যদিকে নিউক্যাসেলের আইজ্যাক বর্তমানে ফর্মের চূড়ায় আছেন। সর্বশেষ ১০ ম্যাচে ৯ গোল করেছেন সুইডেন ফরোয়ার্ড। ঘরের মাঠ সেইন্ট জেমস পার্কে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় লেগ খেলবে নিউক্যাসেল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি। এমএইচ/জেআইএম আহত মোতাহার মাঝি ও জামসেদ বলেন,
কয়েক মাস যাবৎ বয়ারচরের বাসিন্দাদের থেকে চাঁদার জন্য চাপ দিয়ে আসছেন ফরিদ। চাঁদা দিতে অস্বীকার করায় তিনি ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে হামলা চালালে ডাকাতদল ভেবে জনগণ প্রতিরোধ করে। এ সময় আমাদেরকে কুপিয়ে জখম করে। লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় দিয়েছে। ঘটনাস্থল কোথায় তা যাচাই-বাছাই করা হচ্ছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম। তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :