প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ জানুয়ারি, ২০২৫

সোনাইমুড়িতে জিয়া প্রজন্ম দলের পরিচিতি সভা

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী ; বিএনপির সহযোগী সংগঠন জিয়া প্রজন্ম দলের নব নির্বাচিত সোনাইমুড়ী উপজেলা শাখার পরিচিতি সভা উপজেলার চড়ইভাতি পাটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জিয়া প্রজন্ম দলের উপজেলা সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি তোফায়েল আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল।

প্রধান বক্তা ছিলেন সোনাইমুড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সফল মেয়র মোতাহের হোসেন মানিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদার, সোনাইমুড়ি পৌরসভা বিএনপি’র সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহবুব, সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরহাদ, সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহবায়ক কাউন্সিলর জসীম উদ্দীন ও সোনাইমুড়ী পৌরসভা যুবদলের ১নং যুগ্ন আহবায়ক মোস্তফা মিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর