প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ জানুয়ারি, ২০২৫

চাটখিলে তারেক রহমানের পক্ষে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

উপজেলা প্রতিনিধি, চাটখিল ; চাটখিল পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে সোমবার বিকালে পৌরসভার পূর্ব ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির

বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা সেলিম, প্রধান বক্তা ছিলেন চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক। ছাত্রদল নেতা আজাদ ফলোয়ান ও অশ্রু বিন্দু পাটোয়ারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম,সাবেক ছাত্রদল সভাপতি বেলায়েত হোসেন দিপু, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল, পৌরসভা বিএনপির সদস্য বেলাল হোসেন প্রমূখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর