
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : গৌরব ও ঐতিহ্যের ৫০বছর পূর্তি উদযাপন করছে জেলার সুবর্ণচর উপজেলার একমাত্র সরকারি বিদ্যাপীঠ শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তীর কার্যক্রম উদ্বোধন করা হয় । উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় প্রয়াত সকল শিক্ষক, ছাত্র, গুণীজন, ৭১ এবং ২৪ জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া পাঠ করা হয়। র্যালিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিদায়ী অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ডা. আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। অতিথিরা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন। পরে অতিথিরা বিভিন্ন কমিটির মাঝে ক্রেস্ট বিতরণ করেন। এ সময় স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয়ার্ধ ব্যাচ ভিত্তিক স্মৃতিচারণ ও গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পরে রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশখ্যাত বিভিন্ন কণ্ঠশিল্পের গান পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :