
নোয়াখালীর কথা ডেস্ক : ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরাম পিকনিক-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি শুভেচ্ছা বক্তব্যে আয়োজকদেরকে ধন্যবাদ জানান, এবং আগামীর বাংলাদেশ বিনির্মানে সকলকে হাতে হাত, কাঁধে কাঁধ এক হয়ে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিজ সুমন। অনুষ্ঠানে ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও সিনিয়র যুগ্ম-সম্পাদক তারেক আজিজ শিপন এর সঞ্চালনা করেন শুক্রবার ঢাকায়
আশুলিয়া স্যাফায়ার হোটেল এন্ড রিসোর্টে সকাল থেকে শুরু হওয়া চাটখিলের জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী প্রায় ২০০০ জনের পিকনিকে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ, বাচ্চাদের খেলা, উপস্থিতিদের মধ্যে বিভিন্ন খেলার আয়োজন, কুইজ প্রতিযোগিতা, রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে নৈশভোজের আয়োজনে দিয়ে অনুষ্ঠান শেষ করে।
আপনার মতামত লিখুন :