
উপজেলা প্রতিনিধি, চাটখিল ; চাটখিলে পৌরসভার ০৫ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে শনিবার বিকালে পৌরসভার দৌলতপুর আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান কাজলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, বিশিষ্ট সমাজসেবক মো. রহমত উল্যাহ, প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল। ছাত্রদল নেতা মাইদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ হাসান বাপ্পির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম, সাবেক ছাত্রদল সভাপতি ওমর ফারুক, চাটখিল পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান বাবুল, সাবেক ছাত্রদল সভাপতি
বেলায়েত হোসেন দিপু, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল প্রমূখ। এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :