প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২৫

চাটখিলে জামালুল কুরআন হিফজ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, চাটখিল ; জেলার চাটখিল উপজেলার হালিমা দিঘীর পাড়স্থ জামালুল কুরআন হিফজ মাদ্রাসায় দুপুরে ১০ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামীম, হাফেজ ক্বারী আবদুল গোফরান। হাফেজ ক্বারী আবদুল গোফরান জানায়, জামালুন কুরআন হিফজ মাদ্রাসা ২০২০ সালে প্রতিষ্ঠা করার পর থেকে এখন পযন্ত

৪০ জন হাফেজ শিক্ষা অর্জন করে অত্র মাদ্রাসা থেকে, চাটখিল উপজেলার মধ্যে সেরা প্রতিষ্ঠানের মধ্যে একটি হিসেবে বিবেচিত, এই বছর আমাদের মাদ্রাসা থেকে নতুন ১০ জন হাফেজ ছাত্র কে পাগড়ী প্রদান করা হবে, এই উপলক্ষে আজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বর্তমানে আমাদের মাদ্রাসায় নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফ্জুল কোরআন বিভাগ, হিফ্জ শুনানী বিভাগ এ ভর্তি চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর